Showing posts with label প্রস্বাপন. Show all posts
Showing posts with label প্রস্বাপন. Show all posts

Wednesday, October 12, 2016

প্রস্বাপন

প্রস্বাপন


ঘুম পাড়ানিয়া  অস্ত্র  ছিল  
পৌরাণিক   যুগে।
অস্ত্রে  শত্রুর  নিদ্রাকর্ষণ   হত ।
শত্রু  ঘুমিয়ে  
কার্যত  কাহিল   হয়ে   পড়ত। 
শত্রুর  স্নায়ুমণ্ডলী    
অবশ  হয়ে  যেত !

কোন  কড়া  ডোজের  
হিপ্নোটিক  ড্রাগ
সম্ভবত  
ওই  অস্ত্রের  সাহায্যে  
স্প্রে  করা  হত !