Showing posts with label চতুর্বর্ণ. Show all posts
Showing posts with label চতুর্বর্ণ. Show all posts

Monday, December 10, 2018

চতুর্বর্ণ



চতুর্বর্ণ


যিনি জ্ঞানের উচ্চ পথে
অধিষ্ঠিত
তিনি ব্রাহ্মণ।

যিনি বীরত্বের গৌরবে
গরীয়ান
তিনি ক্ষত্রিয়।

যিনি ব্যাবসা পেশায়
নিয়োজিত
তিনি বৈশ্য।

বৈশ্যরা হতে পারেন
চাকুরিজীবী
কিংবা চাকুরি প্রদানকারী।

যিনি সেবা পরিষেবায়
ব্যস্ত
তিনি শূদ্র।

শূদ্ররা অদম্য পরিশ্রমী !
লোভমুক্ত তাদের জীবন !
এবং কষ্টসহিষ্ণু ! 

চতুর্বর্ণ ব্যবস্থায়
কেউই নন ধনী !
কেউই নন দরিদ্র !