বিল্বমঙ্গল
প্রণব কুমার কুণ্ডু
বেশ্যা চিন্তামণি
বেশ্যাআসক্ত ব্রাহ্মণ বিল্বমঙ্গলের
বিবেক দৃষ্টি
খুলে দিলেন !
বেশ্যা আসক্ত বিল্বমঙ্গল
মনেপ্রাণে
বেশ্যা চিন্তামণিকে
গুরু মেনে প্রণাম করলেন !
বিল্বমঙ্গল
দক্ষিণভারতের কৃষ্ণবেণীনদীতীরে
মহাত্মা সোমগিরির কাছে
গোপালমন্ত্রের মন্ত্রদীক্ষা নিলেন !
নারীসৌন্দর্য আর যাতে
দেখতে না হয়
তাই বিল্বমঙ্গল নিজ ইচ্ছায়
অন্ধ হয়েছিলেন !
ভগবান শ্রীকৃষ্ণের
করুণায়
বিল্বমঙ্গল
বৃন্দাবন এলেন !
যাওয়ার পথে ভাবাবেগে
বিল্বমঙ্গল
ভক্তিরসপূর্ণ শ্রীকৃষ্ণকর্ণামৃত নামক
কাব্য রচনা করে ফেললেন !
ভগবান শ্রীকৃষ্ণকে
স্পর্শ করে
বিল্বমঙ্গলের শরীরে যেন
বিদ্যুত বহে গেল !
বিল্বমঙ্গল
শ্রীকৃষ্ণের আসীম করুণায়
দিব্যদৃষ্টি
লাভ করলেন !
সাত্ত্বিক আলোয়
সমস্ত পৃথিবী
বিল্বমঙ্গলের সামনে
প্রকাশিত হল !
শ্রীশুকদেবের মতন
শ্রীবিল্বমঙ্গলও
শ্রীকৃষ্ণের মধুময় লীলা
আস্বাদন করলেন !
সেইজন্যে
বিল্বমঙ্গলের অন্য নাম
শুকদেবের নামে
'লীলাশুক' হল !
