Showing posts with label তখন আমি. Show all posts
Showing posts with label তখন আমি. Show all posts

Wednesday, September 7, 2016

তখন আমি

তখন আমি বেহিসাবির মতো
প্রাণের তরে বিলিয়েছি প্রাণ
এখন দেখি আমার তরে কত
হৃদয়তলে লুকিয়ে আছে গান !

অজানা তো অনেক কথাই থাকে
দেয়না সবে সব কথা জানতে
শুকিয়ে যায় ধরার ধুলো থেকে
প্রজাপতি ফুলের পরাগ আনতে !

আজ আমায় হারিয়ে হৃদয় থেকে
কাঁদছে বুঝি করুণ সুরের কান্না
জীবন পথ এমনই যায় বেঁকে
স্বপ্ন দেখে সৌধগড়া যায় না !

জীবনেতে ভুলভুলাইয়ার জন্য
আমার ওর নেইকো পরিচয়
আমরা আজ নিজেকে নিয়ে ধন্য
মন চাইলে সব কিছু কি হয় ?

তখন আমি বেহিসাবির মত
প্রাণের তরে বিলিয়েছি প্রাণ
এখন দেখি আমার তরে কত
হৃদয়তলে লুকিয়ে আছে গান !