আত্মা
প্রণব কুমার কুণ্ডু
কালের অধীন
অদৃষ্টের অধীন
এবং ঈশ্বরের অধীন
আত্মা !
আত্মা
পুণ্যের
কারণ নন।
আত্মা
পাপেরও
কারণ নন।
আত্মা
কোন কার্যেরই
কারণ নন।
তবে আত্মা
জীবকে কিন্তু
বাঁচিয়ে রাখেন !
আত্মা দ্বিবিধ।
জীবাত্মা
ও পরমাত্মা !
আত্মা
বিশ্বব্যাপী
ব্যাপ্ত হয়ে
সঞ্চলনও করতে পারেন !
আত্মা
-- প্রণব কুমার কুণ্ডূ
আমার জ্ঞান ইন্দ্রিয়ের
সাথে
আমার মন-বুদ্ধি-অহংকারের
যে সংযোগ
সেই সংযোগের সাথে
আমার চিত্তে
যে অনুভব
সে অনুভবের
যে মাত্রা
তাই আমার
আত্মা।
আত্মা
-- প্রণব কুমার কুণ্ডূ
তোমার আত্মা
ঠিক আছে !
কিন্তু মৃতের আত্মা
প্রেত !
আত্মা
অপরিবর্তনীয় !
তবে মৃতের আত্মা
প্রেত হয় কি ভাবে ?
আত্মা
আমি যখন
স্বর্গে যাবো
তখন আমার
আত্মা
স্বর্গে যাবেন না !
পৃথিবীতেই থাকবেন !
আমি যদি
নরকে যাই
তখন আমার আত্মা
নরকে যাবেন
না !
তিনি পৃথিবীতেই থাকবেন !
আত্মার বাসস্থান
খোলামেলা
পৃথিবী !
নয়তো
আত্মার বাসস্থান
বদ্ধ উঁই-এর ঢিবি !
আত্মা
সমস্ত সনাতনীদের
কী
একই আত্মা ?
না
অনন্ত আত্মা ?
প্রত্যাশিত প্রত্যাশা !
আমার জিজ্ঞাসা !