Showing posts with label যজ্ঞে. Show all posts
Showing posts with label যজ্ঞে. Show all posts

Sunday, December 9, 2018

যজ্ঞে



যজ্ঞে


যজ্ঞে
মধুর অভাব ঘটলে
গুড় দেবে !

যজ্ঞে
ঘি-এর অভাব পড়লে
দুধ দেবে !

যজ্ঞে
আশুধানের অভাব ঘটলে
উড়িধান দেবে !

যজ্ঞে
ব্রাহ্মণপুরোহিত না পেলে
অব্রাহ্মণ পুরোহিতই দেবে !

যজ্ঞে
কিছুই না পেলে
কেবল তুড়ি মেরে দেবে !

তাতেই 
তোমার যজ্ঞ
চালিয়ে যাওয়া যাবে !