Showing posts with label ভাব ( আট ). Show all posts
Showing posts with label ভাব ( আট ). Show all posts

Sunday, December 18, 2016

ভাব ( আট )

ভাব



আমার
মনের
একটি ভাবের
পূর্ণতা 
না এলেও

আরেকটা ভাব
এসে পড়ে !
একটা ভাব
আরেকটা ভাবের
ঘাড়ে চড়ে !
মনের ভাবরাশি
যা বলে
তা আমাকে
শুনতে হয় !

না হলে
চিত্তক্ষেত্রে
অ-ভাব অনটনে
থাকতে হয় !


*  কবিতার পটভূমিতে, 'সাধন সমর', পৃষ্ঠা ৩৫, গীতা প্রেস।