Showing posts with label বৈশ্বানর ( কবিতা ). Show all posts
Showing posts with label বৈশ্বানর ( কবিতা ). Show all posts

Thursday, February 2, 2017

বৈশ্বানর ( কবিতা )


বৈশ্বানর  ( কবিতা )


আমরা যে সব খাবার
গ্রহণ করি
জঠরাগ্নি তা
জীর্ণ করে।

জঠরাগ্নি
আমাদের শরীরের অভ্যন্তরে
অনবরত অবিচ্ছিন্নভাবে
ধ্বনিত হচ্ছে।

বাইরের শব্দ যখন
কানে ঢোকে না
তখন শরীরের অভ্যন্তরের
সেই শব্দ

আমরা বুঝতে পারি !

সেই শব্দ
অগ্নির অধিদেবতা
বৈশ্বানরের
ধ্বনি !



*  সূত্র  'গীতা রসামৃত', পৃষ্ঠা ৪৬০। 'বৃহদারণ্যক উপনিষদ', ৫। ৯ । ১।