ভীষ্ম
ভীষ্ম।
তিনি
রাজা শান্তনুর পুত্র
আবার
গাঙ্গেয়।
নাম দেবব্রত।
পূর্বজন্মে
ইনি অষ্টবসুর
একতম
ও কনিষ্ঠতম ছিলেন।
ঐ যে সেই
ছোটবেলায় উচ্চৈঃস্বরে
ধারাপত পড়া
'আটে অষ্টবসু'র
সোৎসাহে উচ্চারণ।
সত্যবতীর সাথে
রাজা শান্তুনুর
বিবাহে
দেবব্রতর ভীষণ
প্রতিজ্ঞা ঃ
সিংহাসনের
অধিকার ত্যাগ
ও
আজীবন
বিবাহ না করা
এবং
ব্রহ্মচর্যে দীক্ষা।
তখন থেকে
দেবব্রত
ভীষ্ম !
পিতা শান্তনু
ভীষ্মকে
ইচ্ছামৃত্যু
ও
স্বচ্ছন্দ মরণের
বর দিয়ে
সত্যবতীকে
স্ত্রী হিসাবে
গ্রহণ করেন
রানি করেন !