বিলো দ্যা বেল্ট
প্রণব কুমার কুণ্ডূ
প্রণব কুমার কুণ্ডূ
বিলো দ্যা বেল্ট।
মানে পেছনে লাথি !
ছোট বেলায় ওটা ছিল
আমাদের একটা মজাদার খেলা !
সবাই বসে থাকবে
কেউ উঠে দাঁড়ালেই
তার পেছনে
সজোরে লাথি মারা যাবে !
খেলার মাঠ ছিল
নৈহাটির ব্যানার্জিপাড়ার
গঙ্গারধারের ঘাসেছাওয়া মাঠ।
গঙ্গার ঘাট !
আজ এতদিন পরে
তখনকার বন্ধুদের
অনেককেই ভুলে গেছি !
অনেককেই আর মনে নেই !
