Showing posts with label বহমান ( দুই ). Show all posts
Showing posts with label বহমান ( দুই ). Show all posts

Monday, October 24, 2016

বহমান ( দুই )

বহমান


যার ফলে সুখানুভূতি
সেই অনুভব মনে গেঁথে থাকে।
তার থেকে জাগে সুখস্মৃতি।
সুখস্মৃতি হারিয়ে গেলে
আসে দুঃখ অনুভূতি।
জীবন ভরা কোটাল 
আর মরা কোটালের
টানা পোড়েন।
সুখ সুখানুভূতি সুখস্মৃতি
তার চাওয়া পাওয়ার দ্বন্দ্বে
ছোট বড় ঢেঊ-এর আকারে
চিত্ত দোলাচলে দোলায়িত।
যেখানে জীবন নিত্য বহমান।