Showing posts with label ভবনদীর পারাপার. Show all posts
Showing posts with label ভবনদীর পারাপার. Show all posts

Sunday, March 11, 2018

ভবনদীর পারাপার


ভবনদীর পারাপার


ভবনদীর
পারাপার
সাধারণ নদীর
পারাপারের মতন 
সাধারণ ব্যাপার নয় !

ভবনদীর পারাপার
করতে চাইলে
সর্বাগ্রে
মরে যেতে
হয় !

জলন্ত চিতাতে
উঠতে
হয় !
বামুন ডেকে
শ্রাদ্ধ করাতে হয় !

তারপর
শুদ্ধ চিত্তে
ভবনদী
পারাপার
করা  যায় !