Showing posts with label জগৎ অনিত্য। এটাই সত্য !. Show all posts
Showing posts with label জগৎ অনিত্য। এটাই সত্য !. Show all posts

Friday, January 19, 2024

জগৎ অনিত্য। এটাই সত্য !

জগৎ অনিত্য। এটাই সত্য !

#


চৈতালি চৌধুরি

#




জগৎ অনিত্য।

এটাই সত্য !

#

সেই অনিত্য জগৎে

দুইটি পদার্থ !

জড়

ও চেতন।

#

জড় পদার্থের

ইচ্ছাশক্তি নেই !

বিচারশক্তি নেই !

#

বিচারশক্তি ও ইচ্ছাশক্তি

যাদের আছে

তারা চেতন।

চেতন পদার্থ !

কেবল সেখানেই বাসা বাঁধে 

জীবতত্ত্ব !

#

পৃথিবীতে

চুরাশি লক্ষ প্রকার

যোনিযুক্ত জীব !

তাহলে তো

পৃথিবীতে চুরাশি লক্ষ

প্রকার

যোনিমুক্ত জীবও !

যারা কিনা পুরুষলিঙ্গধারী !

কোথাও বা উভয়লিঙ্গধারী !

তারা আবার উভলিঙ্গগামী !

দেখা যাচ্ছে লিঙ্গছাড়া

জীবজগৎ অচল !

যেমন উপমায় খলনুড়ি !

কিংবা শিবসতী !

শিবলিঙ্গ আর সতীপীঠ !

কিংবা অর্ধনারীশ্বর !

দ্যাখো তো

না চাইলেও এসে গেল

সেই ঈশ্বর !

যদিও জীবজগৎ পুরোটাই

নশ্বর !

ঠিক !

সত্যের সত্য তার দিগ্‌বিদিক 

দশদিক !

#

পৃথিবীতে চুরাশি লক্ষ প্রকার

বিভিন্ন জীব !

সেইগুলির মধ্যে কেবল

মানুষেরা

শুভবুদ্ধিসম্পন্ন !

মানুষদের বিচারশক্তিও আছে !

#

মানুষের মতো

শুভবিচারশক্তি

অন্য কোন জীবের নেই !

ঐ তত্ত্ব নিয়ে

করুন হৈচৈ !

#

তাই

মানুষ

জীব হিসাবে

সর্বশ্রেষ্ঠ !

শ্রেষ্ঠতার নিরিখে

শ্রেষ্ঠতম

তকমা বিশিষ্ট !

#


মেয়ে-জামাই