মৃত্যুর পরে
হিন্দুধর্মে এবং বৌদ্ধধর্মে
জন্মান্তরবাদ আছে।
জন্মান্তর
অন্য জন্ম।
পূর্বজন্ম।
পরজন্ম।
জন্মান্তরবাদ
মৃত্যুর পরে
কর্মফলে
পুনরায় জন্ম হয়
এই মতবাদ।
জন্মান্তরবাদ আর পুনর্জন্মবাদ একই কথা।
বৌদ্ধধর্মে আছে নির্বাণ।
হিন্দুধর্মে মুক্তি।
খ্রিস্টান মুসলিম এবং
ইহুদি ধর্ম মতে
সরাসরি জন্মান্তরবাদ অথবা পুনর্জন্মবাদ না থাকলেও
মৃত্যুর পরেও তাঁদের অস্তিত্ব থাকে।
না থাকলে কেউ স্বর্গে যাবে
কেউ নরকে যাবে
একথাগুলো আসে কোথা থেকে?
তবে সম্ভবত খ্রিস্টানধর্ম মুসলিমধর্ম এবং ইহুদিধর্ম
জন্মান্তরবাদ
অথবা পুনর্জন্মবাদ
মানে না।