Showing posts with label ঈপ্সা. Show all posts
Showing posts with label ঈপ্সা. Show all posts

Wednesday, September 7, 2016

ঈপ্সা


ঈপ্সা


আমি তোমার প্রেমের প্রদীপ
বরণডালায় সাজিয়ে
তোমার মনের বিরহ অন্ধকারটা
খুঁজে দেখতে গেছি ।
দেখতে পাইনি ।
তুমি অন্ধকারে থেকে
আলোতে স্পষ্ট দেখতে পাও  ।
আমি আলোতে থেকেও
অন্ধকারে তোমার বিরহ যন্ত্রণা
দেখতে পাই না ।
যদিও জানি
আলোর পরীক্ষা চলে
অন্ধকার ঘরেই ।
অন্ধকারেই আলো উদ্ভাসিত ।
উদ্বেলিত ।
তুমি অমাবাস্যা হয়ে থেকে
আমার আগামী পূর্ণিমার
বাসর গড়ে তোল
এবং পূর্ণিমাকেও ছাপিয়েও
নিকষ অন্ধকারেও
জ্যোৎস্নাধারায়
প্লাবিত  কোরো !