বলি
ছাগ বলি
মোষ বলি
অন্যপশু বলি
ঘৃণ্য কাজ !
ছাগল ভ্যা ভ্যা করে
মহিষ ওর নির্দিষ্ট ভয়ার্ত ডাক ডাকে।
বলি প্রদত্তকালে
পশু আর্তনাদ করে
রক্তে রক্তারক্তি হয়
হাড়িকাঠের পাশে
কাটা মুণ্ডু
জিব বার করে পড়ে থাকে।
রক্তাক্ত
গলাসংলগ্ন মাথা
চোখ খুলে
তাকায়।
তাকিয়ে দেখে
হিন্দু ধর্মের
বলি !
পশুর শরীর
চারটে পা
কিছুক্ষণ ছটফট করে।
মৃত্যুর রক্তবন্যার
ভয়াবহ বীভৎস সে দৃশ্য !
নিজের কথা ভেবে
মানুষ ভয় পায়।
কিছু মানুষ ভির্মি খায়।
বলির খাঁড়াটাও
ওখানেই পড়ে থাকে।
বলি
দেবতার উদ্দেশে
পশুবধ।
বলি পঞ্চযজ্ঞের একতম।
বলি ভূতযজ্ঞ।
পূজার উপকরণ হিসাবে
আগেই আনা হয়
হন্তব্য প্রাণিটিরে !
কিন্তু কুমড়ো বলি
শশা বলি
যেন খুব পুণ্য কাজ !
কেননা শশা কুমড়ো
কেউ কাঁদে না
রক্তস্রোতও
বের হয় না
মানুষও ভয় পায় না
কিন্তু কুমড়ো শশার
অভ্যন্তরীণ অন্তরাত্মা কি
কাঁদে না?
বলি যদি দিতে হয়
নিজের ভেতরের
অশুভ শক্তির
অশুভ কামনা বাসনার বলি
নিজের হাতে দিয়ে দাও।
তবে ওটা সাংঘাতিক কঠিন বলি !