চিত্ত
আমার ট্রাজিক নাটকের
অভিজ্ঞতা সঞ্জাত চিত্তমুক্তিই
আমার ভাব মোক্ষণ।
নিদারুণ দুঃখ অনুভূতি
ও
মানসিক ভীতি থেকে মুক্ত
ভয়লেশহীন
আনন্দ অনুভূতি।
উদ্দীপনার উদ্দীপক বিভাব
অণু থেকে উদ্বায়ী সব অনুভাব
আমার শিল্প ও তোমার সত্ত্বায়
আমাদের শিল্পরূপ দান।
পরিণামে অচ্যুত অযুত আনন্দ
আনন্দ পরিণাহে পরমানন্দ।
আবার কখনো
অনির্বচনীয় অকল্পনীয় চিত্তরসে
চিত্তে দৈন্য
চিত্ত দীর্ণ এবং বিদীর্ণ
হয়তো বা বিকীর্ণ
চিত্ত উৎপীড়নে উৎকীর্ণ
এবং কখনোসখনো
অনুত্তীর্ণেও উত্তীর্ণ।