Showing posts with label আত্মা এবং পরমাত্মা সংবাদ. Show all posts
Showing posts with label আত্মা এবং পরমাত্মা সংবাদ. Show all posts

Tuesday, December 4, 2018

আত্মা এবং পরমাত্মা সংবাদ



আত্মা এবং পরমাত্মা সংবাদ


আত্মার কোন
লিঙ্গ নেই !
আত্মা লিঙ্গহীন !
কাজেই আত্মা থেকে
আত্মা জন্মায় না !
জন্মাতে পারে না !

সেই রকম
পরমাত্মা থেকেও
আত্মা জন্মায় না !
পরমাত্মার কি
লিঙ্গ আছে ?
যতদূর জানি
অনুভব করি
নেই !
নেই !
নেই !
পরমাত্মারও
লিঙ্গ নেই !
কাজেই
পরমাত্মা থেকেও
পরমাত্মা জন্মায় না !

আত্মা-পরমাত্মা
উভয়েই লিঙ্গহীন !
অথবা
পুরুষ লিঙ্গ
স্ত্রী লিঙ্গ
এবং ক্লীবলিঙ্গের
সমাহার !

সময়ের ব্যাপৃতিতে
ক্ষণের ক্ষণস্থায়িত্বে
এবং ব্যাপ্তিস্থানের
বিশালতায়
প্রয়োজনের তাগিদে
লিঙ্গহীনের
লিঙ্গ অনুভবতা
 বদলায়।
বদলায় !
বদলায় !
বদলায় !