Showing posts with label ক্রৌঞ্চমিথুন. Show all posts
Showing posts with label ক্রৌঞ্চমিথুন. Show all posts

Tuesday, October 10, 2017

ক্রৌঞ্চমিথুন


ক্রৌঞ্চমিথুন 


ক্রৌঞ্চমিথুন পাখি !
পৌরাণিক পাখি !
তারা
মিথুন-কালেও
মধুর-স্বরে
গাইত গান !
 
ক্রৌঞ্চকে
ব্যাধের
বিনাশন !

ক্রৌঞ্চীর
সে কী
রোদন-গান !

সেই
রোদন-গান
শোনার পরে
 
বাল্মীকি
দুঃখে-কষ্টে
 
লিখে ফেললেন
সপ্তকাণ্ড
রামায়ণ !
 
রামপুত্র
লব-কুশ
সকলকে
শোনালেন
 
সেই
রামায়ণ-গান !