Showing posts with label এক কাপ চা. Show all posts
Showing posts with label এক কাপ চা. Show all posts

Sunday, October 4, 2015

এক কাপ চা

এক কাপ চা
তুমি আমাকে খাওয়ালে।

এক কাপ চা
তার মানে
দেড় চামচ পাতা
ফুটন্ত জল
লাল হওয়া গরম উনুন
সাঁড়াশি দিয়ে
কেটলি নামানো
নল দিয়ে জলের বাষ্প।
ছাঁকা লিকারে চিনি
দু' চামচ দুধ
ঠুং ঠাং চামচের আওয়াজ
ফুল-কাটা ধোওয়া কাপ-ডিস।

আর ?

আর তার সাথে সাত মিনিট সময়।

এক কাপ ধোঁয়া ওঠা গরম চা
এবং লাল হওয়া চোখে-মুখে
তোমাকে আমার
এই শীতের সকালে
নতুন আবিষ্কার !