পার্বতী সীতা আর রাধা
প্রজাপতি দক্ষের
ষাট কন্যার
এক কন্যা
স্বধা !
স্বধার বিবাহ
হয়েছিল
পিতৃগণের সাথে !
তাঁদের
তিন কন্যা !
মেনকা
ধন্যা
ও
কলাবতী !
বড় বোন
মেনকা !
ধন্যা মেজো !
ছোট কলাবতী !
এঁদের সকলেই
যোগিনী !
যোগসাধনকারিণী !
মেনকার পতি
হিমালয় গিরি !
কন্যা পার্বতী !
ধন্যার পতি
বিদেহরাজ জনক !
কন্যা সীতা !
কলাবতীর পতি
বৃষভানু বৈশ্য !
কন্যা রাধা !
পার্বতীর স্বামী
শিব !
সীতার স্বামী
শ্রীরামচন্দ্র !
রাধা
গুপ্ত এবং
দিব্যপ্রেমে
শ্রীকৃষ্ণের প্রিয়তমা !
পার্বতী
সীতা
আর
রাধা
এঁরা
পরস্পর পরস্পরের
মাসতুতো বোন !
শিব
শ্রীরামচন্দ্র
এঁরা
একে অন্যের
শ্যালীপতি
ভায়রাভাই !
শ্রীকৃষ্ণ
ভায়রাসম !
তবে
রাধার সাথে
শ্রীকৃষ্ণের
বিয়ে হয়নি
কক্ষনো !
* সূত্র : 'সংক্ষিপ্ত শিবপুরাণ', গীতা প্রেস, পৃষ্ঠা ১৬৩ !