তুমি
আমার অনভ্যাসই হল
আমার
অভ্যাস !
এই অভ্যাসে
আমার কোন
অভ্যাসবৃত্তি নেই !
আমি তোমাকে
ভালোবাসিনা !
সেটাই হল
আমার ভালোবাসা !
আমার সেই
ভালোবাসায়
কোন পাপ নেই !
পুণ্যও নেই।
দায় নেই !
দায়বদ্ধতাও নেই !
নেই কোন অহংকার
অহংবোধ !
মূল্যায়ন
কিংবা মূল্যবোধ !
তোমাকে
সগুণের সীমানা ছাড়িয়ে
নির্গুণের ধ্যানে
নিয়ে এসেছি !
তুমি আমার
কেউ নও !
তবে কেবল
আমার আত্মার আত্মা !
কখনো বা
আমার আত্মার
পরমাত্মা !