যত তাড়াতাড়ি পারি শ্মশানযান ধরতে বাসনা করি
প্রণব কুমার কুণ্ডু
আমার শরীর থাকা অবস্থায়
আমার বার্ধক্যের জন্য
আমার চিন্তা হয়।
আমার জরা অবস্থা যদি হয়
সেইজন্য আমার দুশ্চিন্তাও হয় !
মরণের পরে
আমার কী গতি হবে
সৎ গতি হবে কিনা
তা নিয়েও আমার
চিন্তা হয়।
ঐ সমস্ত চিন্তা দুশ্চিন্তা নিয়ে
আমার আয়ু ক্ষয় হয় !
অবিশ্যি আয়ু ক্ষয় হলে পরে
আমি ঈশ্বররাজ্যে
আরো তাড়াতাড়ি ফিরতে পারি !
তার জন্যে আমায় করতে হবে না
কোন বিশেষ ধরণের হবিষ্যি !
সেই জন্যে মনে মনে আমি ভাবি
যত তাড়াতাড়ি পারি
শ্মশানযান ধরতে বাসনা করি !
যত তাড়াতাড়ি পারি
শ্মশানযান ধরতে বাসনা করি !
