Showing posts with label বিশ্বাস করো. Show all posts
Showing posts with label বিশ্বাস করো. Show all posts

Sunday, December 3, 2017

বিশ্বাস করো


বিশ্বাস করো


শুরুতে
বিশ্বাস করো !
বিশ্বাস করিলে 
কার্যসিদ্ধির
সূচনা হয় !

তাহার পর
ক্রমে ক্রমে
কার্য সিদ্ধি
হয় !

ঈশ্বরের প্রতিভূ
দেব-দেবীরা
জন্মায় !

তাঁদের শুধু
দুই হাত নয়
চার হাত
কিংবা দশহাতও
হয় !

দশহাতি দেবীর
জন্মানোর সময়
দেবীর মা-র
দারুণ কষ্ট হয় !

দেবের মা-র আবার
হাতির মাথার মতো
ইন্দ্রলুপ্ত মাথাওয়ালা
সঙ্গে লম্বা শুঁড়
আর গজদন্ত থাকা
নরম তুলতুলে
মোটাসোটা
নাদুসনুদুস
দারুণ বাচ্চা হয় !

তাতে দেবের মা-র
ভীষণ কষ্ট হয় !

সেই দেবকে অনেকে
আবার
'দেব'  বলেন না !
বলেন  'ঠাকুর' !
গণেশ ঠাকুর !

টাক-কুরা-কুর
টাকুর টাকুর !

স্নানের জন্য
সেই গণেশ খোঁজেন
মস্ত বড় পদ্ম পুকুর !