Showing posts with label আমার শ্রীরাধা. Show all posts
Showing posts with label আমার শ্রীরাধা. Show all posts

Sunday, September 25, 2016

আমার শ্রীরাধা

তোমার হাসিটি  বড়ই সুন্দর
সুচারুরূপে  সজ্জিত দন্তপঙ্‌ক্তি
তোমার  সলজ্জ নয়নের দৃষ্টি
বারবার আমাকে তিরবিদ্ধ করে!
তোমার ঠোঁটদুটি  কমলালেবুর কোয়ার কারুকার্যে
রূপে রঙে সৌন্দর্যে আভায় পরিশীলিত।
তোমার কমনীয় সোহাগি স্তনদ্বয়
আমায়   পরিতৃপ্তি দেবে বলে।
তোমার  সুখ   শুধু  মনের   আচ্ছাদনের  জন্য
তোমার অভিমুখী টান  আমার সঙ্গ পাবে বলে
তোমার সাথে কত ভাবে না ছলচাতুরী করেছি
মিথ্যা বলেছি  লজ্জা ত্যাগ করতে বাধ্য করেছি
পুতুল নাচের মত নাচিয়েছি     বসিয়েছি
শুইয়েছি    হামি খাইয়েছি
অঙ্গের আবরিত অবরণ কেড়ে নিয়েছি
তুমি কিচ্ছুটি বলো নি।
তোমার  স্পর্শ     মিলন প্রতীক্ষা
আমার মনকে    আপ্লুত করেছে
আমি আনন্দসাগরে মগ্ন র‍য়েছি!