Showing posts with label চৈতন্য. Show all posts
Showing posts with label চৈতন্য. Show all posts

Wednesday, September 23, 2015

চৈতন্য

আমি নিজেই
সৎ চিৎ এবং আনন্দ
পুরোপুরি শুদ্ধ সচেতনায় পূর্ণ
যা জীবনের পরপারেও
প্রবাহিত হয়ে চলে।

চৈতন্য অনাদি। তাই সৎ।

আমার চৈতন্য
সময় এবং স্থান দিয়ে
বাঁধা যায় না

সে কারণে অসীম
এবং অনন্ত।

Saturday, September 19, 2015

চৈতন্য

তুমি বেদ মতে ব্রহ্ম
পুরাণ অনুযায়ী কৃষ্ণ
তন্ত্র অনুসারে শিব।
তোমাকে আমি ভাগ করতে পারি না
আমার চৈতন্যকেও ভাগ করা যায় না

চৈতন্যের ভাজক নেই
ভাগফল নেই
ভাগশেষ নেই।

চৈতন্য একাই
ভাজক
ভাজ্য
ভাগফল
এবং ভাগশেষ।

চৈতন্য
কখনও নিঃশেষ হয় না!

চৈতন্য অসীমের অসীম
অসীম অসীম
সীমাহীন অসীম
পৌনঃপুনিকতায় অসীম
অসীমে পৌনঃপুনিকতা।