Showing posts with label অবিদ্যা-অজ্ঞানতা এবং ভ্রমাত্মক ভুল. Show all posts
Showing posts with label অবিদ্যা-অজ্ঞানতা এবং ভ্রমাত্মক ভুল. Show all posts

Sunday, November 25, 2018

অবিদ্যা-অজ্ঞানতা এবং ভ্রমাত্মক ভুল


অবিদ্যা-অজ্ঞানতা এবং ভ্রমাত্মক ভুল



জাগ্রত অবস্থায়
আমাদের
অবিদ্যা-অজ্ঞানতা 
এবং ভ্রমাত্মক ভুল 
অভিক্ষিপ্ত থাকে !

স্বপ্ন অবস্থায়ও
তাই !
স্বপ্ন অবস্থায়
আমাদের
অবিদ্যা-অজ্ঞানতা 
এবং ভ্রমাত্মক ভুল 
অভিক্ষিপ্ত থাকে !

অবিদ্যা এবং অজ্ঞানতা
থেকেই 
আমাদের
ভ্রমাত্মক ভুলের
জন্ম হয় !

ভ্রমাত্মক ভুল
আমাদের জাগ্রত অবস্থায়
এবং স্বপ্ন অবস্থায়
চিরজীবি থাকে !    

 সুষুপ্তি অবস্থায়
কিন্তু
আমাদের কেবল
অবিদ্যা ও অজ্ঞানতা
থাকে।
সেখানে
কোন ভ্রমাত্মক ভুলের
অভিক্ষেপণ
 থাকে না !

তুরীয় অবস্থায়
আমাদের
অবিদ্যা
থাকে না।
অজ্ঞানতা
থাকে না।
ভ্রমাত্মক ভুল
এবং
ভুলভ্রান্তি
কিছুই থাকে না।

তুরীয় অবস্থায়
কেবল
আমাদের
শব্দহীন নিঃশব্দ শান্তি
বিরাজ করে।
সেখানে শুধু শান্তি
অপার শান্তি
প্রতিষ্ঠা পায় !

বেদান্ত দর্শনে
বিরাট তত্ত্বের
হিরণ্যগর্ভ তত্ত্বের
এবং ঈশ্বর তত্ত্বের
পরবর্তী তত্ত্ব
যেটি চতুর্থ তত্ত্ব
সেটি
তুরীয় অবস্থার তত্ত্ব।

সুষুপ্তি অবস্থা থেকে
তুরীয় অবস্থায় যেতে
আমরা
তুরীয় আনন্দ পাই।
তুরীয় আনন্দ
একটা
transitional phase-এর
transitional period-এর
আনন্দ।

তুরীয় অবস্থায়
সেই
তুরীয় আনন্দও
থাকে না !
তুরীব অবস্থায়
 কেবল
তখনকার মতো
ব্রহ্মের সাথে
আমাদের
আত্মার
অভেদ বোধ মনে হয় !