Showing posts with label আমি ( আট ). Show all posts
Showing posts with label আমি ( আট ). Show all posts

Wednesday, November 30, 2016

আমি ( আট )

আমি


আমার 
 'ভাব'-ই  তো
আমি।
আমার ভাবসমষ্টিও
আমি।
আমার স্বভাব সদ্ভাব বিবাদ
তাও আমি !

আমি
 'আমিত্বের' সাথে অচ্ছেদ্য।
'আমিত্ব' হতে পারে
কবিতা কিংবা
গদ্য !

আমি
অনাদিজন্মসঞ্চিত
সংস্কার।
আমি
মন বুদ্ধি
অন্তঃকরণ
অহংকার !

চোখ সহ সব ইন্দ্রিয়
সপ্তধাতুবিশিষ্ট
স্থূল দেহ
তাও আমি।

স্ত্রী  পুত্র
ধন  বিদ্যা
যশ  ইত্যাদিও
আমি !

সুখ দুঃখ
পাপ পুণ্য
দয়া ক্ষমা
হিংসা দ্বেষ
এগুলোও আমি !

এই সব গুলোর বাইরেও
আমি।
সেটা কোথায়
তা জানেন
অন্তর্যামী !


* সূত্র : ব্রহ্মর্ষি শ্রীশ্রীসত্যদেব-এর
'সাধন সমর
বা দেবী মাহাত্ম্য'।
পৃষ্ঠা ৩৪।