মন কর্ম ও কর্মফল
আমাদের মনই
ক্রিয়াশক্তিতে নিয়োজিত হয়ে
ক্রিয়া করায় !
স্থূলদেহকে দিয়ে
স্থূল
কাজ করায় !
মন
নিজেও
সূক্ষ্ম শরীরের
অংশ !
মন
সূক্ষ্মদেহকে দিয়েও
সূক্ষ্ম
কাজ করায়
কর্ম
অনন্ত প্রকার !
কর্মফলও
অনন্ত প্রকার !
ঐ কর্ম এবং
কর্মফলে
মন
অনন্ত অযুত নিযুত
ভাবে
তরঙ্গে তরঙ্গে
দুলছে !
আরো
কর্ম প্রেরণায়
দুলছে !
আরো
কর্মফলের আশায়
দুলছে !