Showing posts with label রসবতী. Show all posts
Showing posts with label রসবতী. Show all posts

Friday, September 23, 2016

রসবতী

সংসার অনিত্য
সে কারণে সংসারের আকর্ষণও
অনিত্য হতে বাধ্য।
একদিন সংসারের
রূপ গন্ধ স্পর্শ শব্দ এবং রস
নীরসতায় পর্ষবসিত হয়ে যাবেই
কিন্তু প্রেমের রস নিত্য
প্রেম ঈশ্বরের মতই
অনাদি
তা  চিরআকাঙিক্ষত
নিত্য জাগরূক।
প্রেম সব সময়ই রসময়।
রসে টইটম্বুর।
পুরুষের ক্ষেত্রে
এই রসের
মায়া এবং কায়া
জন্মজন্মান্তরের
রসবতী কন্যা!