Showing posts with label খুকি. Show all posts
Showing posts with label খুকি. Show all posts

Monday, October 24, 2016

খুকি

খুকি
 
 
ছোট্ট মেয়ে খুকি
আদপে কন্যা সন্তান
ভ্রুণহত্যা  ডিঙ্গিয়ে
কলঙ্কী- কলঙ্কিনীদের
কলঙ্ককালিমার  মাঝেও
তুমি জন্ম নিয়ে ফেলেছ
খুকি আমার !
 
কখনও তুমি তোমার মত
আচরণ কর
দেখাও খুকিপনা
ছোট্ট মেয়ে আদরে আবদারে আচ্ছন্ন
কখনো অবুঝ কান্নাভরা
আবার কতনা হাসিতে খুশিতে 
উচ্ছল
ঘরময় কলতান।
গলা জড়িয়ে ধরে
তোমার আনন্দ প্রকাশের 
মহতী অনুষ্ঠান !