Showing posts with label যুদ্ধবিগ্রহ. Show all posts
Showing posts with label যুদ্ধবিগ্রহ. Show all posts

Saturday, October 3, 2015

যুদ্ধবিগ্রহ

যুদ্ধবিগ্রহ হয় জমি নিয়ে।
রাজ্য নিয়ে।
 দেশ নিয়ে।
ধনসম্পত্তি নিয়ে।
নারী নিয়ে।

ইদানিং যুদ্ধ হয়
কে করে খাবে
তাই নিয়ে।

এম.এল.এ. নিয়ে।

নির্বাচন নিয়ে।

এরিয়া দখল নিয়ে।

ফলস্ ভোট দেওয়া
বনাম ফলস্ ভোট
না দিতে দেওয়া নিয়ে।

বুথ দখল বনাম
বুথ দখল করতে
না দেওয়া নিয়ে।

মারদাঙ্গা করা
 বনাম মারদাঙ্গা
না করতে দেওয়া নিয়ে।

বধ্যভুমি তৈরী হয়।

 পুলিশের অক্ষৌহিনী সেনারা
সরকার পক্ষে
পক্ষপাতিত্ব করে
সরকার পক্ষে যোগ দেয় !

বুদ্ধ মমতাময় হন না !

কিন্তু মমতাময়ী
ন্যায় নীতি সত্যকে
আঁকড়িয়ে থেকে
লক্ষে অটুট থাকেন।

জনসমুদ্র
 এগিয়ে চলে !

Friday, October 2, 2015

যুদ্ধবিগ্রহ

লোক বসতিতে
জঙ্গলে
এখন উভয় বাহিনী।

সোজাসুজি কর্মক্রিয়া।

যুদ্ধ যুদ্ধ ভাব !
সংঘাত ঘনিয়ে আসছে।
যুদ্ধযাত্রা শুরু হল !
যুদ্ধে রাজকীয় জয় আসবে।

যুদ্ধ নীতি
যুদ্ধ রীতি
সঙ্গত অসঙ্গত
এসব নিয়ে
গণতান্ত্রিক দেশে
যুদ্ধকালীন আলোচনা
আন্দোলন চলবে।
আত্মরক্ষাও চলবে।

 এক সময় যুদ্ধবিরতি হবে।
ডোল দেওয়া শুরু হবে।

যুদ্ধে যুদ্ধাজীব থাকবে।
যুদ্ধার্থী  হার্মাদকুলও
যুদ্ধাস্ত্র ব্যবহার করবে।

যুদ্ধোত্তর পরিস্থিতিতে
বিচার বিশ্লেষণ
পর্যালোচনা
চলতে থাকবে।

যদ্ধবন্দির
 বিচার হবে।

যুদ্ধোন্মাদ ব্যক্তিবর্গ
ধৃতরাষ্ট্রের মত
অন্ধ হয়ে
গদিমোড়া চেয়ারে
বসে থাকবে !

শেষমেশ যুদ্ধাবসান ঘটবে।
শান্তি ফিরে আসবে।

যুদ্ধে যুধিষ্ঠিরদেরও
দেখা যাবে।