Showing posts with label ভালোবাসা (পাঁচ ). Show all posts
Showing posts with label ভালোবাসা (পাঁচ ). Show all posts

Friday, January 8, 2016

ভালোবাসা (পাঁচ )

আমরা ভালোবাসতে ভালোবাসি।
প্রথমে নিজেকে ভালোবাসো
এর পরে অন্য ভালোবাসাগুলো
ধরে রাখো।
মনের অন্তরঙ্গতা বাড়িয়ে
মনোময় মাধুরীতে
মনোজগৎ ভরিয়ে তোল।
নিজেকে বিলিয়ে দাও।
বৃত্তকেন্দ্রিক পরিধি
পর্যায়ক্রমে বাড়িয়ে যাও।
ভালোবাসার বাইরে
কোনো ভালোবাসা নেই।
ভালোবাসা মনের ভেতরেই
জন্ম নেয়।
বিশ্বে
মহাবিশ্বে
সেই ভাবধারা
ছড়িয়ে পড়ুক।

ভালোবাসা মূর্ত হোক।