Showing posts with label কবিতা ( চার ). Show all posts
Showing posts with label কবিতা ( চার ). Show all posts

Friday, January 13, 2017

কবিতা ( চার )


কবিতা ( চার )


শব্দের সুকঠিন জটলায়

ধাক্কাধাক্কিতে

অনেক কবিতা
হারিয়ে যায়।

অনেক কবিতা
ইঁট পাঁজরা
বার করা
শব্দগুচ্ছ হয়।

দাঁত বের করে থাকে।

হাসে।

কিন্তু কবিতা হয় না !

সেগুলো
কবিতা হতে পারে না !