ধর্ম কি ?
প্রণব কুমার কুণ্ডু
ধর্ম কি ?
যা সব কিছু
ধারণ করে আছে
তাই ধর্ম !
অর্থাৎ যে অনির্দেশ্য
অব্যক্ত অক্ষর
কালাতীত
ও
সর্বভূতে অন্তর্ব্যাপ্ত
ও প্রথিত
তাই ধর্ম !
ধর্ম
কোন পৃথক
বস্তু নয় !
বরং
পৃথক ভাবই
অধর্ম !
যা ধর্ম
তাই ঈশ্বর !
তাই ভগবান !
তাই ব্রহ্ম !
তাই জগদীশ্বর !
* সূত্র : অশোককুমার চট্টোপাধ্যায়ের, 'যোগ প্রবন্ধে ভারতমাতা'।
