Showing posts with label নিতম্ব. Show all posts
Showing posts with label নিতম্ব. Show all posts

Thursday, October 13, 2016

নিতম্ব

নিতম্ব

ছোটবেলায়   জানতাম

পাছা       জোরালো  ইনজেকশন   ফোঁড়বার  জায়গা।

ইংরেজিতে  গ্লুটিয়াল  ম্যাক্সিমাস  মাসল।

পরে  কবিতা  পড়ে  জেনেছি  একটা  শব্দ  আছে

ওটি  নিতম্ব।

প্রধানত

স্ত্রীলোকের  পাছা।

পাছু     সুগঠিত   স্থূল   প্রশস্ত    মেদবহুল   হলে

তিনি  নিতম্বিনী। 

 

স্ত্রীলোকের  নরম  মাংসপিণ্ড  চতুষ্টয়

ওদের  শরীরে  টুটিয়্যার  সিস্টেমে

দুই   বিভিন্ন  উচ্চতায়।

 

উচ্চে  সমুখভাগে  চারু  মহাকদম্বদ্বয়

কদম্বের  চুচুকে  মৃদু  দংশনে

সারা  শরীরে  শিহরন  জেগে  ওঠে।


অন্যদুটি

পাছাপেড়ে  শাড়ির  আবরণের  পেছনে

যেখানে  লাল  কার  সুতোয়

আড়াই  প্যাঁচের  ঘুনসিতে  বাঁধা

ফুটো  করা  সাদা  কড়ি

অনেক  রমণীর

সৌন্দর্যের  মাপকাঠি  বাড়ায়।

নিতল  আড়ালে    রাখে !

 

নিতম্ববতী  তন্বী  হলে

সৌন্দর্যের  সুধা  মুগ্ধ  করে !