বৈশ্য
বৈশ্য।
বৈশ্যসম্বন্ধী।
বৈশ্যবর্ণগত।
চাতুর্বর্ণের
তৃতীয়বর্ণ।
'পুরুষ'-এর
ঊরু থেকে
নাকি
বৈশ্যের
উৎপত্তি !
এ কথাটি
সত্যি ?
কৃষি
গোরক্ষা
পশুপালন
বাণিজ্য
সুদগ্রহণ
বিভিন্ন বীজদানা
সংরক্ষণ
এই সব
বৈশ্যদের
বৃত্তি
ও কর্ম।
এছাড়া
দান
ব্রাহ্মণভোজন ইত্যাদি
করানোও
বৈশ্যধর্ম।
ভোজন পেয়ে
ব্রাহ্মণদের কী মজা !
দান পেয়ে
ব্রাহ্মণরা
হয়ে যায় রাজা !