Showing posts with label বাঁধন. Show all posts
Showing posts with label বাঁধন. Show all posts

Monday, September 5, 2016

বাঁধন

কাঁদলো কিছুক্ষণ
ঠোঁট ফুলিয়ে
আঁচলে মুখ ঢেকে
বললে
তোমার কি মায়াদয়া
কিছুই নেই ?
শেষ পর্যন্ত
একটা অচেনা লোকের গলায়
তোমার জন্যে তুলে রাখা মালাটা
পরিয়ে দিতে হবে ?
তুমি কি করে বোলছো ?
লজ্জা করছে না
হিংসা করে না
একটুও ?
তুমি না পুরুষ ?
ছিনিয়ে নাও বৃন্ত থেকে 
আমায় !


আমার জীবনের অতগুলো বছর
এতগুলো সন্ধ্যা
লজ্জাহীনতার প্রেম
প্রেমে লজ্জাহীনতা
বাড়িতে কেউ না থাকাকালীন
তোমার সান্নিধ্য
আমার বিয়ে তো
আগেই হয়ে গিয়েছিল !
আবারও বিয়ে ?

শুধু হৃদয় নয়
প্রেয়সীর কান্নায়
আমার মনের বরফ গলতে
শুরু করল !