Showing posts with label ভাত কাপড়ের বৌ. Show all posts
Showing posts with label ভাত কাপড়ের বৌ. Show all posts

Sunday, September 4, 2016

ভাত কাপড়ের বৌ

মাঝে মাঝে ভাবি
আমার কি এমন
যোগ্যতা আছে
যোজ্যতা আছে
যাতে তুমি আমাকে
ভালোবেসে ফেললে
সে কি ভরণপোষণ
নিশ্চিত ঘরসংসার করার স্বপ্ন
তোমার দায়বদ্ধতার অভাব
তোমার কি তবে
আমার ওপর অর্থনৈতিকভাবে
পুরোপুরি নির্ভরশীলতা ।
তুমি ভাতকাপড়ের বৌ
যাকে বৌভাতের রাতে
বৌ হিসাবে পেয়ে গেছি
পুত্রপুত্রীর আগমনের জন্য ।