Showing posts with label ঈশ্বরমুখী. Show all posts
Showing posts with label ঈশ্বরমুখী. Show all posts

Sunday, September 25, 2016

ঈশ্বরমুখী

ভয়ে না ভক্তিতে
দৃশ্য না অদৃশ্য শক্তিতে
আমরা দেবদেবীর পূজাপাঠ
আরাধনা করি!
আমাদের প্রার্থনা    খোশামুদি!
দেবদেবী তুষ্ট হলে   কিছু লা্ভ
রুষ্ট হলে   সর্বনাশ!
আমাদের আধ্যাত্মিক প্রয়াস
কি তবে    ভয়ে   প্রলোভনে 
ভিক্ষায়  আকাঙক্ষায়  যাচ্ঞায়
                            পরিপূর্ণ?
আসলে আধ্যাত্মিক শক্তি
আত্মশক্তি বিকশিত করে
আমাদের শক্তিপূর্ণ করে তোলে।
এর ফলে ঐতিহ্যশালী ভারতে
মনে প্রাণে       শরীরে  বাক্যে
আমরা    ঈশ্বরমুখী হয়ে উঠি!