ঈশ্বর এবং আমরা
ঈশ্বর ব্রাহ্মণ্যধর্মের সংস্থাপনার জন্য
জন্মধারণের অলৌকিক ক্রিয়া করেন !
ঈশ্বরের জন্মধারণ নির্দোষ এবং পবিত্র !
মানুষের জন্মধারণ লিঙ্গযোনিসম্ভূতা !
ব্র্হ্মচর্য পালন না করার জন্য
দূষণীয় এবং লৌকিক।
ঈশ্বরের দেহ
লৌকিক উপাদানে গঠিত নয়।
তা দিব্য এবং চিন্ময় !
ঈশ্বরের নিজের মায়া
যোগমায়া !
আমাদের জন্য রেখেছেন
লৌকিক মায়াবী সংসারের
অবিশ্বাস্য কুহকী-কুহকিনী মায়া !