সালোয়ার কামিজ ওড়না
শালীনতার সীমা রাখতে
সালোয়ার কামিজ ওড়না।
শাড়ি ব্লাউজ বুকঢাকা আঁচল ছেড়ে
প্রথম প্রথম যখন
সালোয়ার কামিজের দিকে
ঝোঁক এল
তখন মনে প্রাণে মেনে নিতে
পারতাম না।
হাজার হোক
শাড়ি ব্লাউজ
বাঙালিনির রমণীয় পোষাক।
ওড়না অবিশ্যি
হাওয়ায় নড়াচড়া করে।
উড়ে উড়ে বেড়ায়।
এখনও শাড়ি ব্লাউজে
বাঙালি রমণীকে
মন্দ মানায় না।
গিন্নিবান্নি হলে তো
কথাই নেই।
তবু সালোয়ার কামিজ ওড়নায়
পেট পিঠ ভালোরকম
ঢাকা থাকে।
ওটা পোষাকের
শালীনতার পরিধি বাড়িয়ে দেয়।
No comments:
Post a Comment