পরমা মায়া
তুমি বৈষ্ণবী শক্তি
অনন্ত বীর্যা।
তোমার বীর্যবিভবের শক্তির
সীমাপরিসীমা নেই !
তুমি
অব্যক্তবিশ্বের মহান
বীজ।
তুমি
পরমা মায়া।
তুমি সর্বব্যাপিনী
জগৎপালনকারিণী
তুমি মহতী স্থিতিশক্তি।
সেই মহতী স্থিতিশক্তির
একমাত্র ধারকও তুমি।
তুমি বৈষ্ণবীরূপে
ব্যক্ত
বিশ্বরূপে।
বিশ্বের সমস্ত পরমাণু
তোমাতেই অবস্থিত।
তুমি পরমা।
আবার অব্যক্ত বীজরূপে
তুমি পরমা মায়া।
বিশ্বের সকল
সৃষ্টিপ্রপঞ্চের
আদিকারণরূপে
এবং
অব্যাকৃত রূপেও
তুমি নিত্য অবস্থিতা।
ব্যক্তবিশ্বরূপে
সৃষ্টিপ্রপঞ্চরূপে
তুমি মায়া।
সৃষ্টির
অব্যক্ত বীজ স্বরূপে
তুমি পরমা মায়া।
* সূত্র : ব্রহ্মর্ষি শ্রীশ্রীসত্যদেব লিখিত ' সাধন সমর বা দেবী মাহাত্ম্য ',পৃষ্ঠা ৪৬৬-৪৬৭, গীতা প্রেস।
No comments:
Post a Comment