সংস্কৃত লেখা
একেবারে গা ঘেঁষে ঘেঁষে
বাংলা শব্দগুলো পরপর লিখে যেতে হবে
মাঝে ফাঁকফোকর রাখা চলবে না
চটক চামচিকা যেন ভেতরে ঢুকতে না পারে
একই মাত্রা একই ছাতের নিচে
কমা কোলন সেমিকোলন থাকবে না
ড্যাস থাকবে না
পারলে শব্দে শব্দে সন্ধিযুক্ত কর
যুক্তাক্ষরে যুক্তাক্ষরে ছেয়ে ফেল
বেশ কিছু হসন্ত লাগাও
জোড়া জোড়া গোল্লা বসিয়ে
একগাদা বিসর্গ দিয়ে দাও
রেফ দিয়ে দিয়ে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দাও
সংস্কৃত লিখে ফেল !
No comments:
Post a Comment