Tuesday, November 1, 2016

শিক্ষা

শিক্ষা
শিক্ষা
 আমাদের অজ্ঞতা থেকে
নব আলোকে উদ্ভাসিত করে।
শিক্ষা
আধ্যাত্মিক 
রাজনৈতিক
পঠনপাঠন সম্পর্কিত
সমাজকেন্দ্রিক
অর্থনৈতিক
বা যে কোন বিষয়ভিত্তিক
হতে পারে।
শিক্ষায়
তত্ত্বগত
এবং বৃত্তিগত
উভয় ধারার
সংমিশ্রণ থাকা দরকার।
শিক্ষা আসলে বিমুক্তিকরণ।
চিন্তাশক্তির দৈন্যতা
এবং অশিক্ষায় আবদ্ধ থাকার জটিলতা থেকে
শিক্ষা
আমাদের মুক্ত করে দেয় !
ভাবনা্য় চৈতন্য আনে।
জীবনব্যাপী জীবনধারায়
সাযুজ্য রক্ষা করে।
শিক্ষায় শিক্ষাতিমি না হয়ে
আমাদের জীবনে দরকার 
তার সুষ্ঠু সার্বিক
ও ব্যবহারিক প্রয়োগ।
নচেৎ শিক্ষা সুপ্ত থেকে যাবে !
আজকাল
এই শিক্ষাতিমি
আর শিক্ষাতিমিঙ্গিলরা
সমাজে
লুটোপাটি করে
হুটোপাটি করে
আখের গোছায় !
চোখ রাঙায়।
রাজনীতিতে
যোগ দেয়।
আর আমাদের
কপাল পোড়ায় !
অন্যের বশংবদ হয়ে থাকে।
শিক্ষা আসলে 
সুশিক্ষাগুলোর গ্রন্থিবন্ধন করানো।
শিক্ষার বিভিন্নধারার
মিলিত সত্ত্বার
সঠিক মেলবন্ধন।
সার্থক সমন্বয়পুর্ণ ঐকতান
ও তার সুব্যবহারিক সুপ্রয়োগের বিধান !

No comments:

Post a Comment