বিজ্ঞান ও ধর্মদর্শন
বিজ্ঞান কি সুখ শান্তি ভালোবাসা দিতে পারবে?
আধ্যাত্মিক পূর্ণসত্য দর্শন করাতে পারবে?
ইলেকট্রনের স্মৃতি থাকতে পারে
উপবৃত্তাকার পথের বক্ররেখায়
পরিধির ওপর নির্ভর করে
ইলেকট্রনের শক্তিস্তরে
পরিবর্তন আসে।
উপবৃত্তের ব্যাস ব্যাসার্ধের সাথেও
তা সম্পর্কযুক্ত !
ইলেকট্রন শক্তি বিকিরণ করতে পারে।
এই শক্তিটা কোথা থেকে আসে?
তবে কি ইলেকট্রন
জীবশক্তির
জীবনী শক্তির
অতি প্রাথমিক স্তরের
সুপ্ত
প্রকার ভেদ?
তবে ইলেকট্রনের
বিবেকশক্তির পরিচয়সন্ধান
এখনো পাওয়া যায় না !
বিবেকশক্তি মানুষদেরই আছে।
ইলেকট্রনের চেয়েও
অতি সূক্ষ্ম কণাসত্তা
চৈতন্য শক্তিকণাসত্তা
বিবেক শক্তিকণাসত্তা
তা তো ঈশ্বর প্রদত্ত
ঈশ্বরলব্ধ অনু্ভূতি !
আত্মা তো
মন বুদ্ধি চেতনার সঙ্গে
সংস্কারের
মিলিত মেলবন্ধন।
অতীতের সৃষ্টির
বর্তমানের সৃষ্টির
ভবিষ্যতের সৃষ্টির
জ্ঞান তো
একনো পর্যন্ত
শুধুমাত্র
ঈশ্বরের অনন্ত শক্তির
নিয়ন্ত্রণাধীন !
* কবিতাটি লেখার প্রেরণা, ' উদ্বোধন '-এর ২২/০২/২০১০ তারিখের একটি প্রবন্ধ।
No comments:
Post a Comment