Wednesday, October 19, 2016

অনাহত

অনাহত



 আমি অনাহত
অনাহত মোর মর্মবীণা।
শিব-শক্তির উপাসনায়
তোমায় ভালোই মানায়।
প্রেমের সাধন সত্ত্বায়
তোমার অক্ষয়কীর্তি বর্তায়।
মূলাধার স্বাধিস্থান মণিপূরক হয়ে
তোমার অনাহতের বোধজ্ঞান সন্ধান
সেখানে দ্বাদশদল পদ্মের
অনুপাম অবস্থান।

অনাহতে তোমার শরীরের 
ব্যাকুল ধ্বনি শুনি
তন্ত্রে মন্ত্রে হৃদয়যন্ত্রে
 ভালোবাসার আবাহনী !
                         

No comments:

Post a Comment