Thursday, October 27, 2016

দেবতা ও মানুষ

দেবতা ও মানুষ
 
 
তুমি যে দেবতা
তা প্রমাণ করতে
শতসহস্রবছর লাগে।
এটা আমার
প্রমারূপ জ্ঞান।
আমি জেনেছি
করে নিরবিচ্ছিন্ন ধ্যান !
 
আমি যে মানুষ
তা প্রমাণ করতে
মুহূর্তও
লাগে না !
 
তাই
দেবতাদের কাছে
মানুষদের
ভাল্লাগেনা !

No comments:

Post a Comment