Wednesday, October 26, 2016

লগ্নভ্রষ্ট

লগ্নভ্রষ্ট


শিশু কাঁদে
সেটা  শিশুস্বভাব।
যৌবন কাঁদলে
তা হয় প্রেম !

প্রেমের ফুরফুরে গন্ধের
গাওয়া ঘি
হৃদয়ের উত্তাপে গলে গিয়ে
বেরিয়ে আসে বাটার অয়েল।

প্রেমের পাকা পুষ্ট ফোড়া চিরে
বিরহ-বেদনা বের করে দিলে
পড়ে থাকে বিবাহ লগ্ন।

সে লগ্ন যতদিন না আসে
ততদিন দুজনেই লগ্নভ্রষ্ট !
                                                                  
                                                                        
                                                                        

No comments:

Post a Comment