একক পুষ্প
ফুলের দলমণ্ডল
রূপে রঙে গন্ধবৈচিত্রে উজ্জ্বলতায়
আমায় বিমোহিত করে।
সাধারণভাবে
ফুল বৃন্তযুক্ত।
আমি হাত দিয়ে
বৃন্ত ধরতে পারি।
তুমিও
বৃন্তহীন নও।
হাত দিয়ে
বৃন্ত স্পর্শ করতে
আমার দারুণ সাধ হয় !
বৃন্তযুক্ত সম্পূর্ণ ফুল
আদর্শ ফুল।
তোমার সম্পূর্ণতা
তোমার
দেহে মনে চিন্তায় মননশীলতায়
স্বভাবে।
যা আমার আদর্শ ও আকাঙক্ষা।
একাধিক পুষ্পধারণকারী
পুষ্পমঞ্জরী নয়
তুমি আমার
একক পুষ্প হিসাবে সন্ধিজ্ঞানে থাকো।
আমি তোমার স্তব করব।
আমার স্তব
তোমার দেহের
অঙ্গপ্রতঙ্গের
প্রতিটা স্তবক ঘিরেই !
No comments:
Post a Comment